প্রধান শিক্ষকের বানী
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ, সবাইকে ছোফরোননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ওয়েবসাইটে স্বাগতম। আমদের এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক/শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে যোগাযোগের এক নতুন দ্বার উন্মুক্ত হবে বলে আশা করি। বিদ্যালয়ের যেকোনো তথ্য পেতে এই ওয়েবসাইটটি সহায়ক হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবন ধারণ পদ্ধতিকে বদলে দিয়েছে। জীবনকে করেছে সহজ ও আনন্দময়। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসেবে গড়ে তুলে “ভিশন-২০৪১’ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট টি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। এই ওয়েবসাইট টি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ণ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনে একটি নতুন মাত্রা যুক্ত হবে, এই প্রত্যাশা করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য বিদ্যালয়ের উত্তোরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ আমদের সহায়ক হউন।








